সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষ’র বিরুদ্ধে রেজুলেশন না করে গাছ বিক্রির অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ রেজুলেশন না করে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মাদরাসার অভিভাবক সদস্য মো. ইয়ার হোসেন হাওলাদার ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অভিযোগ করে জানান, মাদরাসা পরিচালনা পর্ষদের কোন সদস্যকে না জানিয়ে সম্প্রতি অধ্যক্ষ একাই অবৈধ ক্ষমতাবলে রেজুলেশন না করেই একটি বড় আকারের কাঁঠাল গাছ বিক্রি করে দেন। বিষয়টি জেনে বাধা দিলে এখন পর্যন্ত গাছের একটি অংশ মাদরাসা মাঠে পরে আছে। বাকি অংশ গুলোর কোন হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. আলমগীর হোসেনের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কাঁঠাল গাছটি মরে গিয়ে মাদরাসার পশ্চিম প্রান্তের একটি ঘরের ওপরে পড়তে ছিলো। এই বিষয়টি এডহক কমিটির সকলের উপস্থিততে অধ্যক্ষ একটি মিটিংএ মৌখিক ভাবে জানিয়ে ছিলেন। তবে বিক্রি নয় মাদরাসার কিছু ফার্ণিচার তৈরির জন্য গাছটি কাটা হবে বল অধ্যক্ষ ওই সময়ে জানিয়েছিলেন। বিক্রি করলে অবশ্যই রেজুলেশন করতে হবে। এ প্রসঙ্গে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইয়ার হোসেন কমিটির কোন কিছুনা। তবে অতি বৃষ্টিতে গাছটি মাদরাসার টিনের ঘরের ওপরে হেলে পড়ার কারণে ঘরটি রক্ষার জন্য গাছটি কেটে রাখা হয়েছে। বিক্রি করা হয়নি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষ’র বিরুদ্ধে রেজুলেশন না করে গাছ বিক্রির অভিযোগ।

আপডেট সময় : ০৯:১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১