সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

খালেদার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় প্রশাসন এ পদক্ষেপ নেয়। বিকাল ৩টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সবধরনের মিছিল সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার বাড়িসংলগ্ন ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিকালে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমাবেশের কথা জানান। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মজুমদার জানান, এটি তাদের পূর্বের কর্মসূচি ছিল। প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ভণ্ডুল করেছে। যে কোনো কিছুর বিনিময়ে আমরা ১৪৪ ধারা ভেঙে আমাদের পূর্বের নির্ধারিত কর্মসূচি পালন করব।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে আমরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করি। কিন্তু দুপুরের দিকে আওয়ামী লীগের কিছু লোক হঠাৎ মহড়া দিয়ে কর্মসূচি রয়েছে বলে দাবি করে। একপর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ফুলগাজী থানার ওসি এএনএম নুরুজ্জামান জানান, ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি।

আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১