সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন, খালেদা আনেন সংসদে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদের পুরস্কৃত করেছিলেন। আর বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশীদকে মহান জাতীয় সংসদে নিয়ে এসেছিলেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দেশে করোনা সংক্রমণের মাঝেই জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়েছে। বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস।

অধিবেশনের শুরুতে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, আবদুল মমিন মণ্ডল আনিসুল ইসলাম মাহমুদ, শেখ এ্যানি রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

পরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য মো. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, জামাল উদ্দিন আহম্মদ, খুররম খান চৌধুরী, মো. রেজা খান জাহানারা বেগম এবং আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া গণসংগীত শিল্পী ফকির আলমগীর, গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এসএ সামাদ, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, জার্মানির ফটুবলার গার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জমান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মানোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, কুরিয়ারচর গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মুছা মিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম, সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শংকরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

করোনার কারণে এবারও শুক্রবার অধিবেশন বসবে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। এ ছাড়া ২ ও ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশন চলবে।

কোভিড-১৯ সংক্রমণের কারণে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সাংবাদিকরা।

এর আগে সংসদের যুগ্মসচিব মো. তারিক মাহমুদ গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনের সময় সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন, খালেদা আনেন সংসদে।

আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১