সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

আরও বাড়ল ১২ কেজি এলপিজির দাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যহার অনুযায়ী বেসরকারি খাতে সবচেয়ে বেশি প্রচলিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে মূসকসহ এক হাজার ৩৩ টাকা। এতদিন ছিল ৯৯৩ টাকা।

এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বিইআরসি আজ মঙ্গলবার মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৮২ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৮৬ টাকা ০৭ পয়সা নির্ধারণ করেছে।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে দাম বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, অগাস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে অগাস্ট মাসে প্রতিকেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৭৪ টাকা ২৪ পয়সা।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল কমিশন। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরও বাড়ল ১২ কেজি এলপিজির দাম।

আপডেট সময় : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১