সংবাদ শিরোনাম ::
ভালুকায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১১০ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
২১শে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, তারেক জিয়াকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের একাংশ।
৩০শে আগস্ট (সোমবার) বিকালে, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গুলশান থানা শাখা, ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা আল মুনাদির নেতৃত্বে এবিক্ষোভ মিছিলটি ভালুকা গফরগাঁও সড়কে বের হয়ে,
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ কর্মিদের সাথেনিয়ে, ঢাকা ময়মনসিংহ মহা সড়ক ও ভালুকা পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে ২১শে আগস্টের হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সাস্তির দাবি জানান।


























