সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

বঙ্গবন্ধু কন্যার সরকারের মত নারীদের কেউ এত সেবা দেয়নি….এমপি শাহে আলম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোপূর্বে কোনো সরকার নারীদের এ সেবা দেয়নি। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় প্রত্যেকে ৮ শত টাকা করে ৩ বছর পযর্ন্ত পাবে। তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, শিশুদের প্রতি যত্নবান হবেন এরাই হবে ভবিষ্যতের উজ্জ্বল কর্ণধার। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আমিনা রহমান টুসি প্রমুখ। এ ছাড়াও অন্যান্য দপ্তরের কর্মকর্তা, কর্মজীবী ল্যাকটেটিং মা ও শিশুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪৫০ জন মা ও শিশুর মাঝে স্বাস্থ্য সেবা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু কন্যার সরকারের মত নারীদের কেউ এত সেবা দেয়নি….এমপি শাহে আলম।

আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১