সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

সংঘর্ষের আগেই স্বেচ্ছায় বদলি নেন বরিশালের আলোচিত ইউএনও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান গত ১০ আগস্ট স্বেচ্ছায় বদলি নিয়েছেন বলে জানান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর ইউএনও এবং ওসির বদলি নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, ইউএনও মুনিবুর রহমানের বদলি তার স্ব-ইচ্ছায় গত ১০ আগস্ট হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে। কিন্তু উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তাকে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিলেই ইউএনও তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন।

এদিকে গত ১৮ আগস্ট সকালে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের বদলির আদেশ হয় সিলেট রেঞ্জে।

ওসি জানিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি স্টেশন ছাড়তে পারেন। বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক এই বদলির সত্যতা নিশ্চিত করেন।

তবে এদের বদলি ১৮ আগস্টের রাতের ঘটনায় নয়। তাদের বদলি ছিল একটি স্বাভাবিক প্রক্রিয়া। গত বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। আদেশে ২৫ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ২০১৮ সালের ৩১ জুলাই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগদান করেন নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংঘর্ষের আগেই স্বেচ্ছায় বদলি নেন বরিশালের আলোচিত ইউএনও।

আপডেট সময় : ০৩:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১