সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

জীবননগরে রাস্তার বেহাল দশা, চরমে জনদুর্ভোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরিফ উদ্দিন জীবননগর উপজেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের প্রাণকেন্দ্র বিজিবি ক্যাম্প থেকে বাঁকা আলীপুর রাখাল শাহার মাজার পর্যন্ত পিচ রাস্তাটি ভেঙ্গে-চূরে বেহালদশা হয়েছে। রাস্তাটি মাঝে-মধ্যেই ভেঙ্গে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারপরও রাস্তাটি সংস্কারের নেই কোন উদ্যোগ।

স্থানীয়দের অভিযোগ,জীবননগর-কালীগঞ্জ সড়কের পাশের অবস্থিতি বিজিবি ক্যাম্প থেকে বাঁকা আলীপুর রাখাল শাহা সংযোগ সড়কটি গত এক-দেড় বছর আগে পিচকরণ হয়। রাস্তাটি সংস্কারের সময় ঠিকাদার প্রতিষ্ঠান নিন্মমানের উপকরণ ব্যবহার ও কাজে দুর্ণীতি করায় সংস্কারের কয়েক মাসের মাথায় রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়। আবার অনেকাংশে পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। রাস্তাটি সংস্কারকরণের সময় প্রয়োজনীয় স্থানে গাইড ওয়াল স্থাপন করা হয়নি। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তার ওপর দিয়ে বৃষ্টির পানি যাওয়ার কারণে রাস্তার অনেকাংশ ভেঙ্গে-চুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে রাস্তায় পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল চরম ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। বর্তমানে রাস্তাটি বেশ কয়েকটি স্থানে ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বাঁকা গ্রামের আবুল হাসেম,আশাদুল হক ও শফিকুল ইসলাম বলেন,রাস্তাটি সংস্কারের কয়েক মাসের মাথায় প্রথম দফায় বাঁকা জোড়া ব্রিজের অদুরে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। সে সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাটি দিয়ে ভেঙ্গে যাওয়া অংশ ভরাট করে দেয়া হয়। তারপর প্রতি বছরই বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন অংশে ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হলেও সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। এ অবস্থায় চলতি বর্ষা মৌসুমে গত ১৫ দিন আগে প্রচন্ড বৃষ্টিপাতে পানির শ্রোতে রাস্তার বেশ কয়েকটি অংশে ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবননগর শহরের সাথে সংযোগ এ সড়কটি ভেঙ্গে পড়ায় বিপাকে পড়েছেন কয়েকটি গ্রামের কৃষক,শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা জীবির মানুষ।

বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন,রাস্তাটি সংষ্কারের সময় ঠিকাদার প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্ণীতির কারণে সংস্কারের কয়েক মাসের ব্যবধানে খানাখন্দের সৃষ্টি হয়। রাস্তাটি নির্মানের সময় প্রয়োজনীয় স্থানে কালভার্ট ও গাইড ওয়াল স্থাপন করার প্রয়োজন ছিল। চলতি বর্ষায় রাস্তাটি বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ভাঙ্গনের কারণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এ কারণে এ অঞ্চলের মানুষের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমি বিষয়টি আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বলেছি। তিনি দু’একদিনের মধ্যে প্রকল্প পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।

বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন,ভাঙ্গা রাস্তাটি সংস্কারের ব্যাপারে ছবিসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে জানানো হয়েছে। অন্যদিকে ওই রাস্তায় কালভার্ট দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বলেন,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা এলজিইডিকে ভাঙ্গা রাস্তাটি সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে রাস্তার বেহাল দশা, চরমে জনদুর্ভোগ।

আপডেট সময় : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১