সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

চাঁপাইনবাবগঞ্জে ৩২টি যানবাহনে গণডাকাতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সোনাজল ফলিমারি বিল নামক স্থানে ৩টি ঢাকাগামী বাস, ১৫টি মোটরসাইকেলসহ প্রায় ৩২টি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইলসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন।

বর্তমানে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৩টি বাস, অন্তত ১৫টি মোটরসাইকেল কয়েকটি ট্রাক-পিকআপসহ ৩২টি যানবাহন ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল ফলিমারি বিল নামক স্থানে এসে পৌঁছালে ধারালাঁ অস্ত্র ও লাঠিসোঠাসহ ১৫-১৬ সদস্যের একটি ডাকাত দল রাস্তায় ট্রলি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহনগুলোতে গণডাকাতি শুরু করে।

এসময় তারা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ নারীদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের একটি টিম রয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এই সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। তবে একসাথে এত যানবাহনে ডাকাতির ঘটনা এটিই প্রথম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ৩২টি যানবাহনে গণডাকাতি।

আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১