সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে স্থানীয় প্রশাসনে রদবদল হওয়ার আভাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:বরিশালের স্থানীয় প্রশাসনে রদবদল হতে পারে বলে আভাস পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলা ও মেয়রের পক্ষ থেকে পাল্টামামলা প্রত্যাহার করে বিরোধের অবসান ঘটলেও রদবদলের বিষয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে ইউএনও এবং ওসিকে অন্যত্র বদলি করা হতে পারে। স্থানীয় একটি সূত্র এমনটিই ধারণা দিচ্ছে। রবিবার রাতের সমঝোতা বৈঠকে ওই দুই কর্মকর্তাকে রাখা হয়নি। বরং সমঝোতার স্বার্থে তাদের দূরে রাখা হয়।

রাতে সদরের ইউএনও মো. মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বৈঠকে ছিলাম না। ওখানে কী আলোচনা হয়েছে আমি জানি না।

সমঝোতার কোনো বিষয় থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা মাঠ প্রশাসনে কাজ করি। নিজেদের কোনো স্বার্থ নেই এখানে। সমঝোতা বৈঠকে ওসিকেও রাখা হয়নি বলে জানান তিনি।

অপর একটি সূত্র জানায়, দুই পক্ষের মামলা প্রত্যাহার হলে ইউএনও এবং ওসির বদলির বিষয়টি সামনে আসতে পারে। দলের নেতারাও ওই দুই কর্মকর্তাকে দুষছেন। বিশেষ করে ইউএনওর বাসভবনে হামলায় নিজেদের নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। যদিও দলের নেতাদের কারণে স্থানীয় প্রশাসনে কাজ করা অনেক কঠিন বলে মনে করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, সামনেরটা সবাই দেখে। পেছনে রক্তক্ষরণ কেউ দেখে না। অনেক কিছু মুখ বুঝে সহ্য করে কাজ করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্থানীয় প্রশাসনে রদবদল হওয়ার আভাস।

আপডেট সময় : ০৫:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১