সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

সানি লিওনের সঙ্গে দেবের রোমান্স, ভাইরাল ছবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। এবার তাকে দেখা গেল কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে।

না কোনো বাংলা সিনেমায় অভিনয় করছেন না তিনি। তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফাইনালে দেব আছেন বিচারকের আসনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেবেন সানি। দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করছে শোটির কর্তৃপক্ষ।

দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন ‘কী করে তোকে বলব’ গানের তালে। সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন দেবের ভক্তরা।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের।

গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি’সুজাও। আজ ২২ আগস্ট (রোববার) গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা যাবে দেব-সানির যুগলবন্দি। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সানি লিওনের সঙ্গে দেবের রোমান্স, ভাইরাল ছবি

আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১