সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

তেঁতুলিয়ায় ঋন গ্রহীতা কর্তৃক এনজিও ম্যনেজার আহত থানায় মামলা আসামী গ্রেফতার হয়নি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর ভজনপুর শাখার ম্যনেজার মোছা. সাইফুন নেছাকে মারপিট করে গুরুতর জখম করেছে ঋন গ্রহীতা। এলাকাবাসি উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

১৭ আাগষ্ট সন্ধ্যায় গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর ভজনপুর শাখা ব্যবস্থাপক মোছা. সাইফুন নেছা ভজনপুর বাজারে কিস্তি আদায় করার জন্য যায়। প্রতিদিনের ন্যায় বাজারে ঋণ গ্রহীতা হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী গোলাম আজমের দোকানে ঋনের কিস্তি আদায় করতে যায়। এসময় কিস্তির টাকার পরিবর্তে উল্টো সঞ্চয়ের টাকা ফেরত চায় গোলাম আজম। ম্যানেজার তাকে অফিসে গিয়ে নিয়ম অনুযায়ী হিসাব করে টাকা আনতে বলেন। এতে গোলাম আজম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এর প্রতিবাদ করায় ম্যানেজার সাইফুন নেছাকে শাররীক ভাবে হেন্থা করে পড়নের কাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টায় বাধা দেয়ায় তার নাকে সজোরে আঘাত করে এতে সাইফুুন নেছার নাক দিয়া রক্ত ঝড়তে থাকে। এসময় এলাকাবাসি আশংকা জনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সাইফুন্নেছা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর দিন সাইফুন্নেছা বাদি হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। যার মামলা নং ১০ তারিখ ১৮ আগষ্ট ২০২১। মামলা দায়েরের ৪ দিন পার হলেও আসামী এখনো পলাতক রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, গ্রীন কেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. ভজনপুর শাখার ম্যনেজার মোছাঃ সাইফুন্নেছা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামী পলাতক রয়েছে তবে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় ঋন গ্রহীতা কর্তৃক এনজিও ম্যনেজার আহত থানায় মামলা আসামী গ্রেফতার হয়নি।

আপডেট সময় : ১২:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১