বরিশাল বিসিসি মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন।
- আপডেট সময় : ১০:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ৭১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিটি করপোরেশনের সাবেক জন সংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’আমাদের মেয়র মহোদয়ের উপর হামলা করে উলটো ইউএনও তার মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা সবাই এখন গ্রেফতার আতঙ্কে ভুগছি।’
তারা আরও বলেন,’আমরা আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি।


























