সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

উজিরপুরের ইউএনও প্রণতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি অফিসার প্রণতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রের বিরুদ্ধে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ইউএনও প্রণতি বিশ্বাস উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৮ আগস্ট) বিকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মুঠোফোন নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় পরিচিত অনেকের কাছে ইউএনও পরিচয়ে নানা সমস্যার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একই সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটাটাস দিয়ে আমার মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি সবাইকে অবহিত করে সতর্ক করে দিয়েছি। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। চক্রটিকে শনাক্ত করতে পারলেই গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরের ইউএনও প্রণতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি।

আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১