সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ৩২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ওই বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাত ১০টায় দিকে ওই বাজারের পেট্রোল তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাজারের পেট্রোল তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করেন। ততক্ষণে বাজারের মিঠু বেপারী ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান, মনোতোষ এর ফানির্চারের ব্যবসা প্রতিষ্ঠান, আলমগীর দাড়িয়ার হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান, সুমন মোল্লার হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান, পরিমল হালদারের ডেন্টাল ক্লিনিক, অমল শীলের সেলুন, আনোয়ার হোসেনের ঔষুধের ফার্মেসী, সোবাহান মিয়ার মিষ্টির ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮টি পুরোপুরিভাবে পুড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের বরিশাল জেলা উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, আমরা দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় পয়সারহাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৬:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯