সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

জীবননগরে ফ্রিতে ‘দোস্ত এইড’র অক্সিজেন সেবা শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুূদ রানা, জীবননগর থানা প্রতিনিধি : :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার (৩১ জুলাই) উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নে করোনাক্রান্ত রোগীকে অক্সিজেন সেবা দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, দোস্তের কর্মকর্তা হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, কাজল হোসেন, মেহেদি হাসানসহ অন্যান্যরা।

জানা গেছে, প্রথম দিকে করোনা সংক্রমণের হার চুয়াডাঙ্গায় কম থাকলেও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই জেলায় প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি প্রাইভেট ক্লিনিকে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এতে করে শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় অক্সিজেন ব্যাংক চালু করেছে সংগঠনটি। এই ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। অক্সিজেন ব্যাংকের হট-লাইন নম্বরে ফোন করলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। ইতোমধ্যে চারজন আক্রান্ত রোগী ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন।

এ কার্যক্রম সম্পর্কে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত জানান, আমাদের মানবিক কার্যক্রমগুলো দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাও ব্যাপক সাড়া ফেলেছে। করোনা মহামারির শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্যসামগ্রীও। যেহেতু জেলায় অক্সিজেনের সংকট বেড়েই চলেছে; সেজন্য আমরা অক্সিজেন ব্যাংক চালু করার সিদ্ধান্ত নিই।

এ বিষয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মানবিক সকল কাজের সঙ্গে আছে দোস্ত এইড। এরই ধারাবাহিকতায় আপতত পরীক্ষামূলতভাবে চুয়াডাঙ্গাতে আমরা আমরা এই সেবা শুরু করলাম। ভালো সাড়া পেলে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ব্যাপকভাবে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পণা রয়েছে আমাদের।

করোনায় আক্রান্ত দুস্থ রোগীর অক্সিজেনের জরুরি প্রয়োজন পড়লে হটলাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। এজন্য ১টি নম্বারও চালু করা হয়েছে। নম্বরটি হলো- ০১৯৪১-১০১০২২। কোনো দুস্থ রোগীর অক্সিজেন সেচুরেশন ৯০ এর নিচে নেমে গেলেই হটলাইনে ফোন করে শারীরিক অবস্থার কথা জানিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে ফ্রিতে ‘দোস্ত এইড’র অক্সিজেন সেবা শুরু।

আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১