সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কাউখালী কনে দেখতে গিয়ে জরিমানায় পড়লেন বর পক্ষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ছেলের বিয়ে দেওয়ার জন্য কনে দেখতে গিয়ে জরিমানায় পড়লেন বরের পিতা ছলেমান হাওলাদার সহ ৭ জনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০জুলাই) দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায়।এ সময় ওই কনে দেখার জন্য তাদের সাথে থাকা ৭ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, ওই দিন দুপুরে উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে নুর ইসলাম (২৪) কে বিয়ে দেওয়ার জন্য পিতা সহ আরো ৬ জনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামে কন্যা দেখতে যাচ্ছিলেন।

এ সময় প্রথমে লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়ার দায়ে কাউখালী লঞ্চঘাট এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা তাদের ৫ শত টাকা জরিমানা করে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে অন্য একটি ট্রলারে করে আবারও কনে দেখতে যাচ্ছিলেন। এমন সময় নির্বাহী কর্মকর্তা তাদের ৭ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমান করে বাড়ি ফিরিয়ে দিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, লক ডাউনের আদেশ অমান্য করে বাড়ি থেকে বের হওয়া ও স্বাস্থ্য বিধি না মানায় তাদের ওই জরিমানা করা হয়। এ ছাড়া একই দিন উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি ও লক ডাউনের আদেশ অমান্য করার দায়ে ৩৭ জনকে আরো ১০ হাজার টাকা জরিমান করা হয়। ওই দিন মোট ৪২ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউখালী কনে দেখতে গিয়ে জরিমানায় পড়লেন বর পক্ষ।

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১