সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে ‘জিনের আসর’ ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের হিজলায় এক যুবককে জিনের আসর মুক্ত করতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ‘ফকিরকে’ আটক করেছেন স্থানীয়রা।

সোমবার বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক রাসেল ঘরামী ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তার দুই সন্তান রয়েছে।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী জানান, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল, তাকে জিনে আসর করেছে। সেই জিন ছাড়াতে সোমবার হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুজন ফকিরকে ডেকে আনা হয়।

তিনি আরও জানান, জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁকের একপর্যায়ে তারা রাসেলের গলা টিপে ধরেন। ওই সময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল বলেন, ‘জিন ছাড়াতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পেয়েছি। স্থানীয়রা ফকিরবেশী ২৫ ও ২২ বছরের দুই যুবককে আটক করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ‘জিনের আসর’ ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা।

আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১