সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঈদের দিনেও ১৭৩ জনের মৃত্যুর খবর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিম্নমুখীর খবর এল।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারা দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

এর আগে মঙ্গলবার করোনায় ২০০ জন, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যুর মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৭৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে ৫ জন মারা যান।

এছাড়া একই সময়ে সরকারি-বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৬২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৪৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭০৪ জন করোনা রোগী। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিনেও ১৭৩ জনের মৃত্যুর খবর।

আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১