কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়ের ঈদ শুভেচ্ছা।
- আপডেট সময় : ০৯:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাবুগঞ্জের কৃতি সন্তান আল নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুগঞ্জের মানবিক ছাত্রলীগ নেতা মোঃ আবিদ আল সাকিব। মঙ্গলবার সকালে মুঠোফোন ছাত্রলীগ নেতা মোঃ আবিদ আল সাকিব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও বাবুগঞ্জের কৃতি সন্তান আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় তার নিজ জন্মভূমি বাবুগঞ্জে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।
করোনা প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন, অসহায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে তার টিম। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে বাবুগঞ্জ উপজেলার সর্বস্থরের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবিদ আল সাকিব

























