বরিশালে ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৫:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ৬৪ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ০১ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রামনগর সাকিনস্থ ডাবুয়া ব্রিজের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০১ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ১৩.২০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ মামুন হাওলাদার(৩৫), পিতাঃ মৃত আঃ মজিদ হাওলাদার, সাং- বৈশাখিয়া, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি (২) মোঃ মিলন হাওলাদার(৩৪), পিতাঃ মোঃ আবু তালেব হাওলাদার, সাং- চাঁমটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াব ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৬২০(চার হাজার ছয়শত বিশ) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগ্ঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।























