সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে কঠোর লকডাউনের প্রথম দিন অতিবাহিত হয়েছে। মরনঘাতি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে গলাচিপা পৌর শহরসহ উপজেলার সর্বত্র প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে চলছে। লকডউন চলাকালিন সময়ে শহরের মধ্যে দু’একটি মোটরসাইকেল, কিছু ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দেখা গেছে। ঔষধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে পৌর শহর ঘুরে দেখা গেছে, জনসাধারনকে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন মানতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্নস্থানে টহল দিতে দেখা গেছে। তারা হ্যান্ডমাইক নিয়ে লকডাউনে করনীয় সম্পর্কে মানুষকে অবহিত করছেন। পৌর ও উপজেলা শহরের বেশ কয়েকটি স্পটে আইশৃংঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকতে দেখা গেছে। উপজেলায় সেনাবাহিনীর সদস্যদেরকেও টহল দিতে দেখা গেছে। দুপুরে কথা হয় গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মোসলেম গাজী নামে এক অটোরিক্সা চালকের সাথে। তিনি জানান, আমরা খেটে খাওয়া অসহায় সাধারণ মানুষ। একদিন আয় না হলে না খেয়ে থাকতে হয়। ঘর থেকে বের না হলে আমার পরিবার- পরিজন নিয়ে কি খাবো। আমার বাসায় তো কেউ খাবার পৌঁছে দিবে না? তাই বের হয়েছি। আয়- রোজগার করতে না পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের কাউকেই বাহিরে বের হতে দেখা যাচ্ছে না। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ টহলে রয়েছে। মানুষকে কঠোর লকডাউন মানাতে ও সচেতন করতে প্রচার- প্রচারনা অব্যাহত আছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানসহ জেলও হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার মুঠোফোনে বলেন, কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও আইশৃংঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা লকডাউন মানবে না তাদের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হবে। তিনি আরো বলেন, যে কোন মূল্যে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন মানা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকার ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। আমাদের সকলকে নিরাপদ থাকতে সরকারের ঘোষণা মানা উচিৎ। আমরা এই উপজেলায় লকডাউন যথাযথভাবে আমরা সবাই মেনে চলব। এ বিষয়ে পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরবাসীকে সংক্রমন থেকে রক্ষা করতে বিভিন্নভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি। সরকারের দেয়া লকডাউন মেনে চলার জন্য পৌরবাসীকে অনুরোধ করছি। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না। টহলরত অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এক হোটেল ব্যবসায়ীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন।

আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১