সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) মো. আফজাল হোসেন (৬২) আর নেই। ২৮ জুন সোমবার সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি,শ্বাসকষ্ট ও ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ মরহুমের একমাত্র ছেলে। মরহুম আফজাল হোসেন মেজর (অব.) রেজাউল আলম টফির চাচাতো ভাই ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের চাচা শ্বশুর। মরহুমের বড় মেয়ে লিমা কানাডা ও মেজ মেয়ে তমা অষ্ট্রেলিয়া প্রবাসী। ছোট মেয়ে ইমা ঢাকায় একটি এনজিওতে কর্মরত রয়েছেন। সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল (অব. ) খুরশিদ আলমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই।

আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১