সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

করোনার ভুয়া টিকা নিয়ে পেটের অসুখে ভুগছেন মিমি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার (২৫ জুন) মাঝরাত থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা না কমায় সকালে ডাক্তার আসেন তাকে দেখতে।

জানা গেছে সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মিমির। রক্তচাপও কমে গেছে।

মঙ্গলবারই ভুয়া আইএএস অফিসার দেবাঞ্জন দেবের আয়োজিত টিকাকরণ শিবির থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মিমি। তার জন্যই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি?

এমন প্রশ্নের সরাসরি উত্তরটা দিলেন না। মিমি গণমাধ্যমে বলেছেন, ‘খুবই দুর্বল হয়ে পড়েছি। ভোর ৪টা থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। ভোর ৬টায় চিকিৎসক আমার বাড়ি আসেন।’

তার কথা থেকেই জানা গেল, চিকিৎসক আপাতত তাকে সারা দিন বিশ্রাম করতে বলেছেন। ফোন দূরে রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত বিধ্বস্ত অভিনেত্রী।

এদিকে গেল মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়া টিকাকরণ শিবিরের পর্দা ফাঁস করেছিলেন মিমি চক্রবর্তীই। সেদিন তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কোভিড টিকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ। জানিয়েছিলেন সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহ দিতেই ক্যাম্পে গিয়ে সকলের সঙ্গে টিকা নিয়েছেন তিনি।

কিন্তু টিকা নেওয়ার পর মোবাইলে মেসেজ না আসার পরই মিমির সন্দেহ শুরু হয়। ক্যাম্পে গিয়ে সার্টিফিকেট চাইলে বলা হয় তিন-চারদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপরই নাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি।

পরে ভুয়া অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে পুলিশ। জালিয়াতির এই জাল কতদূর বিস্তৃত ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ঘটনায় সুশান্ত দাস, রবিন শিকদার এবং শান্তনু মান্না নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মিমির অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীরা। অভিনেত্রী-সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রত্যেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ভুয়া টিকা নিয়ে পেটের অসুখে ভুগছেন মিমি।

আপডেট সময় : ১০:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১