সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভোরে আমেরিকা চলে যাচ্ছেন সাকিব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ খেলবেন না সাকিব। অবশ্য খেলবেনই কী করে? শুক্রবার ভোরেই যে তিনি চলে যাচ্ছেন স্ত্রী-সন্তানদের কাছে, যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব। সেখান থেকেই সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সাকিবের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এ খবর।

বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা লিগের প্রথম পর্বের খেলা। এদিন মোহামেডানের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন সাকিব। ব্যাটে-বলে ব্যর্থ এক ম্যাচ খেলেই বিদায় নিলেন তিনি।

যেখানে ব্যাটিংয়ে ১৬ বলে ১০ রানের পর বল হাতে ৩ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন মাত্র ১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে তার দলও হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

অবশ্য শুধু শেষ ম্যাচ নয়, পুরো লিগেই নিজের চেনা ছন্দে ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলেন তিন ম্যাচ। এছাড়া বাকি ৮ ম্যাচে মাত্র ১৫ গড়ে ১২০ রান ও বল হাতে নিতে পেরেছেন ৯টি উইকেট।

ব্যাটিং-বোলিং কোনোটি দিয়েই মোহামেডানকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি সাকিব। তবে প্রথম পর্বের ১১ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগে নাম লিখিয়েছে মোহামেডান। কিন্তু সেখানে তারা পাবে না সাকিবকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোরে আমেরিকা চলে যাচ্ছেন সাকিব।

আপডেট সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১