সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন। এ প্রক্রিয়া চলবে ২২ জুন পর্যন্ত। আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এছাড়া প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

এদিকে দেশে বর্তমান করোনা সংক্রমণ এবং সরকারি বিধি-নিষেধের মধ্যে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে শঙ্কায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আমরা পরীক্ষা নিয়ে নয়, ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। তাই যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া ৭-৮ মাস পিছিয়েছে। এখন যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার পর আমরা নেই তাহলে আরও পিছিয়ে যাবে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান সমস্যায় আছে। হতাশার মধ্যে আছে। তাই তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু।

আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১