সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

অবশেষে লঞ্চ চলাচলের খবরে বরিশালে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: মারণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে প্রায় দেড় মাস পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চালু হওয়ার খবরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে নৌশ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরেছে। আগামীকাল সোমবার (২৪ মে) থেকে সব নৌবন্দর ও লঞ্চঘাট থেকে রাজধানী ঢাকার সঙ্গে ও অভ্যন্তরীণ পথে নৌযান চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপথে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের ঘোষণা দেওয়ার পর আজ রোববার (২৩ মে) থেকেই নৌবন্দরে অবস্থানরত নৌযানগুলো ধোয়ামোছার কাজ শুরু করে দিয়েছেন শ্রমিকেরা। লঞ্চ চলাচলের ঘোষণা আসার খবরে ছুটিতে থাকা নৌশ্রমিকদেরও দ্রুত কর্মস্থলে আসার জন্য বলা হয়েছে।

বরিশালের বাসিন্দারা বলছেন, লঞ্চ ও গণপরিবহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় আপাতত এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরেছে ঠিকই। তবে এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

আজ রোববার দুপুরে বেশ কয়েকজন নৌশ্রমিক জানালেন, লঞ্চ বন্ধ থাকায় গত ৪৬ দিন তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাতে হয়েছে। ঈদের সময় বউ-বাচ্চাদের সঙ্গে ভালো করে ঈদ উদযাপন করতে পারেননি তাঁরা।

বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম সাংবাদিকদের বলেন, সরকার তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এতে দেড় মাস ধরে দুর্দশায় থাকা লাখো শ্রমিক অন্তত খেয়ে–পরে বাঁচতে পারবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের উপ-পরিচালক ও নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কাল থেকে যাত্রীবাহী নৌযান চালুর সরকারি সিদ্ধান্ত হয়েছে। তবে অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলোকে যাত্রী পরিবহন করতে হবে। এটা নিশ্চিত করার জন্য বিআইডব্লিউটিএ সার্বক্ষণিক নজরদারি করবে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সরকার সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। ৬ এপ্রিল থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, লঞ্চ চালুর খবর নিঃসন্দেহে স্বস্তির। তবে মালিক-শ্রমিক এবং বিআইডব্লিউটিএ সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে লঞ্চ চলাচলের খবরে বরিশালে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে।

আপডেট সময় : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১