২০২১-২০২২ অর্থ বাজেটে জাতীয়করণে বরাদ্দ চাই বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।
- আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১৩২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
করোনা ভাইরাসের কারণে জনজীবন আজ হুমকির মুখে।দীর্ঘ সময় মানুষের মধ্যে কর্ম না থাকায় নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষের মধ্যে আর্থিক অনিশ্চঁয়তা দেখা দিয়েছে।সরকারের পক্ষ থেকে অনিশ্চঁয়তা দূর করতে নেওয়া হয়েছে নানান প্রচেষ্টা কখনো প্রণোদনা , কখনো খাদ্য সহায়তা, কখনো সরাসরি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ভুক্ত ভোগীর মোবাইলে টাকা পৌঁছনো নিশ্চিত করা।এমন পরিস্থিতিতে সবচে প্রশাংসিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
পাশাপাশি করোনা মুহূর্তে সবচে বেশি কষ্টে দিন যাপন করবেন সরকারি বেতন ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ।
সকল শ্রেণীর মানুষের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে কিছু না কিছু জোঁটলেও , এখনো পযর্ন্ত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কপালে জোঁটনি কোন কিছু।অথচ আর কদিন পর ঈদু-উল ফিতর। দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করলেও আজও জোঁটেনি তাদের ঘরে ঈদের আনন্দ। প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা আবেদন করেও এখন পর্যন্ত জোঁটেনি প্রণোদনা।
আগামী ২০২১-২০২২ অর্থ বাজেটে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
সরকারের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করতে কত টাকা লাগবে তাও তুলে ধরেছেন তারা।
জাতীয় প্রে-স্কেলে ২০১৫ হিসেবে ৩৫৮কোটি,৯০লক্ষ,৫০হাজার,৬৪০টাকা।শিক্ষকদের দাবি করোনা মুহূর্তে সবচে বেশি অসহায় জীবন যাপন করছে তারা ।সরকারের পক্ষ থেকে প্রণোদনা বা অনুদান না থাকায় মা- বাবা ,স্ত্রী ,সন্তান ,ভাই বোন ,নিয়ে বিপাকে পড়েছে তারা।শিক্ষকতা পেশাকে মহান পেশা হিসেবে বেঁচে নেওয়ায় কোথায় হাত পাততে পারছেন তাঁরা । তাই অনেক সময় অর্ধাহারে অনাহারে থাকতে হয় এই মহান পেশার লোকদের।তাই এই অর্থ বছরে তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন তারা।
নিবেদক
মোঃ মামুনুর রশিদ খোকন
সভাপতি
আ.স.ম জাফর ইকবাল
মহাসচিব
মোঃ ফিরোজ উদ্দিন
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ঢাকা।
মোবাইল-০১৭৩৮০৩১৯১৩।
























