সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

স্থগিত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনার কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, জাতীয় সংসদের উপনির্বাচন ও স্থানীয় সরকারের কিছু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার (১১ মে)।

এদিন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। স্বল্প পরিসরে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের টেলিফোনের মাধ্যমে সভায় অংশ নিতে বলা হয়েছে। চলাফেরার বিধিনিষেধের মধ্যে অনলাইনে বৈঠক হলেও এবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সশরীরে উপস্থিত থাকবেন তারা।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান আরজু জাগো নিউজকে বলেন, এর আগে অনলাইন সভা হয়েছে। এবার সশরীরে স্বল্প পরিসরে বৈঠকে বসবেন তারা। আর সভার জন্য কোনো বিষয় নির্ধারণ করা হয়নি। সভায় কমিশনের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানানো হতে পারে।

ইসি সূত্র জানায়, মৃত্যুজনিত কারণে এখন তিনটি সংসদীয় আসন শূন্য রয়েছে। এগুলো হলো সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।

কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে আরও ৯০ দিন পেছানোর বিধানও আছে সংবিধানে।

আর করোনা মহামারির কারণে সিলেট-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছেন। তাই এই আসনে ৮ জুনের মধ্যে না হয়ে ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করবে ইসি।

এছাড়া অন্য দুই সংসদীয় আসন সম্পর্কে এখনও কোনো কিছু জানায়নি ইসি। এসব শূন্য আসনে উপনির্বাচন ছাড়াও বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে স্থগিত হওয়া বিভিন্ন নির্বাচনের বিষয়েও নির্দেশনা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থগিত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার।

আপডেট সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১