সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ব্যাংকারদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লকডাউনে ব্যাংকে কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন দিতে ব্যর্থ হলে তাদের যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, ‘করোনা সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সময়সীমা প্রাথমিকভাবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল নির্ধারণ এবং পরবর্তীতে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

‘এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে ব্যাংক সকল ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ব্যাংকে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের অপ্রতুলতার কারণে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণ অধিক ব্যয় ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সমস্যা নিরসনকল্পে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকের ব্যবস্থাপনায় নিজস্ব পরিবহন সুবিধা নিশ্চিত করবে। কোনো কারণে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে অসমর্থ বা ব্যর্থ হলে আসা-যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃক যৌক্তিক হারে যাতায়াত ভাতা প্রদান করবে। এ সংক্রান্ত ব্যয়ের বিষয়ে পরবর্তীতে স্ব স্ব ব্যাংকের পরিচালক পর্ষদের কার্যোত্তর অনুমোদন গ্রহণ করবে।’

‘এ সার্কুলার লেটারের নির্দেশনা ১৪ এপ্রিল হতে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে প্রযোজ্য থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাংকারদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ।

আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১