সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কামাল আতাতুর্কের চোখে মৌলবাদীরা অন্ধকারের জীব,দমন করেন যেভাবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোহেল সানি

তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্ক যেখানে হাত বাড়িয়েছিলেন, সেখানেই পেয়েছিলেন অন্ধকারের জীব মৌলবাদীদের বিরোধিতা। কিন্তু তিনি কুসংস্কার, নৃশংসতা ও গোঁড়ামীর বিরুদ্ধে এগিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আধুনিকায়নের মহারথের নির্বান স্বর্গে। সংস্কার কাজে অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য মৌলবাদীদের শক্তহাতে দমন করতেও কুণ্ঠিত হননি। সমালোচনার মুখে পড়েও তাঁর ভাষায়- “এসব অসুর দমন না করে তুরস্ককে সুন্দর সমৃদ্ধশালী করবার কোন বিকল্প ছিল না। মানুষের পশুবৃত্তিকে ধ্বংস করে নানন্দিক সৌকর্ষে ঋদ্ধ করার ক্ষেত্রে সংস্কৃতির কোন বিকল্প নেই। সংস্কৃতি সংস্কারের বাহন।”সংস্কৃতিকে আদর্শ জাতিগঠনে অপরিহার্য উপাদান বলে বিশ্বাস করতেন কামাল আতাতুর্ক।
আধুনিক তুরস্ক তাঁরই অবদান। ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্কের স্বাধীন রাষ্ট্র অভ্যুদয় ঘটে। তিনি তুরস্কের জাতির পিতা।
“ইসলাম ধর্মে নারীদের স্থান পুরুষের নিচে- এমন প্রাচীন ধ্যান-ধারণার বিলুপ্ত করে নারী-পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করেন কামাল আতাতুর্ক।”
নারীদের জন্য বাধ্যতামূলক বোরকা প্রথা বিলুপ্তির মাধ্যমে নারীদের বঞ্চনা হতে মুক্ত করে ঘোষণা করেন যে, “লিঙ্গ বৈষম্য স্বীকার করি না, সমাজের উন্নয়নের জন্য উভয়ের অংশগ্রহণ ও অবদান একান্ত অনস্বীকার্য। স্বাধীনতার পূর্বে তুরস্ক ছিল খেলাফতের অধীন একটি ধর্মীয় গোঁড়া রাষ্ট্র। জনগণ ছিল ধর্মান্ধ, গোঁড়া। মানবিক মূল্যবোধ এবং আধুনিক চেতনার অস্তিত্ব ছিল না।
সেই তুরস্ককে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গিয়ে কতটা ডিক্টেটর হয়ে উঠেছিলেন সেই দিকটার সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দিতে চাই। মোস্তফা কামাল আতাতুর্কের রাজনীতির মৌলিক নীতি ছিল তুরস্কের পরিপূর্ণ স্বাধীনতা। দেশের পূর্বতন কুসংস্কারমূলক ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হলে একদলীয় শাসন শাসন ছাড়া বিকল্প কোন পথ কামাল আতাতুর্কের সামনে ছিল না।
রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েই কতগুলো স্পর্শকাতর সিদ্ধান্ত গ্রহণ করে তা কঠোরভাবে বাস্তবায়ন করেন। ধর্মীয় লেবাস পড়ে লোকেরা জনগণের মনে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছিল, তার বিরুদ্ধে ১৯২৩ সালে তিনি পোশাক পরিবর্তন সম্পর্কিত আইন জারি করলেন। ১৯২৫ সালে টুপি আইন প্রনয়ণ করে ফেজ টুপির পরিবর্তে পশ্চিমা ধাঁচের টুপি প্রচলন করলেন। পোশাক নিষিদ্ধকরণ আইন ১৯৩৪ এর মাধ্যমে ধর্মভিত্তিক পোশাক তথা ঘোমটা ও টারবানের পরিবর্তে স্যুটের প্রচলন করেন। ছাত্রছাত্রীদের জন্যও প্রাচীন কষ্টকর পোশাকের পরিবর্তে প্রচলন করলেন আধুনিক পোশাক। ১৯২৫ সালে তুরস্কের সবচেয়ে রক্ষনশীল এলাকা কাস্তামনুতে এক জনসভায় পানামা হ্যাট পরিধান করে বক্তৃতা করেন। খেলাফত যুগের অবৈজ্ঞানিক ও কষ্টকর পোশাক ছুঁড়ে দিয়ে প্রবর্তন করেন নতুন ধাঁচের পোশাক। কামাল আতাতুর্ক সেই দশকের প্রেক্ষাপট বিবেচনায় নারীদের আধুনিক ও নতুন পোশাকে তাদের ইচ্ছা অনুসারে সজ্জিত হবার ধারণায় বিশ্বাসী ছিলেন। নিজের স্ত্রী লতিফি উসাকলিগিল ইসলামিক প্রথা অনুযায়ী তাঁর মস্তক আবৃত রাখলেও হিজাব ফেলে দেন। স্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে নারীদের জন্য নির্ধারিত আধুনিক পোশাকে সজ্জিত হয়ে ছবি তুলতেন। পরবর্তীতে আতাতুর্কের পালিত কন্যা সাবিহা গোকেন ও আফেত ইনানের পোশাক পরিচ্ছদ ও চালচলন আধুনিক তুরস্কের নারীদের অনুসরণীয় আদর্শ হয়ে ওঠে। নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের ক্ষেত্রে কামাল আতাতুর্কের উদ্যোগ ও সফলতা ছিল ঈর্ষনীয়। সমাজের সর্বস্তরে যাবতীয় অধিকার সুসংহত করে নারীদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করেন। সুইস মানবাধিকার নীতির অনুসরণে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করে নারী-পুরুষের বৈষম্য দূর করা হয়।
১৯২৬ সালের মার্চে ইতালিয়ান দন্ডবিধি অনুসরণে তুর্কী দন্ডবিধি আইন পাশ করা হয়। ওই বছরের ৪ অক্টোবর থেকে ইসলামি আদালত বন্ধ করে ইসলামি কানুন আইনের পরিবর্তে সুইস দেওয়ানি কার্যবিধি অনুসরণে ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইন প্রচলন করেন কামাল আতাতুর্ক।
১৯৩০ সালে কামাল আতাতুর্ক একটি গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করতে মোল্লাতন্ত্রমুক্ত একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠার উদ্যোগ নিলে কুসংস্কার জগতের প্রাচীন দলগুলো ধর্মীয় অনুভূতির আড়ালে প্রচন্ড বিরোধিতা শুরু করে। মৌলবাদীরা ইসলাম গেল – গেল চিৎকারে রীতিমতো বিদ্রোহ শুরু করে। তারা সর্বস্তরে শরিয়াহ আইন প্রচলনের দাবি তুলে। সংস্কার কাজে অভীষ্ট লক্ষ্য অর্জনে বিরোধীদের কামাল আতাতুর্ক শক্ত হাতে তখন দমন করতে কুণ্ঠিত হননি। তিনি মনে করতেন অনেকে সমালোচনা করলেও অসুর দমন না করে তুরস্ককে সুন্দর ও সমৃদ্ধশালী করার কোন বিকল্প নেই। আরবি ও পার্সি পড়তো পারতো দশভাগ লোক। ১৯৩১ সালে তিনি তুর্কী ভাষা এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ১৯৩৩ সালে ইস্তাম্বুল ইউনিভার্সিটিকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর আদেশ জারি করেন। রাজধানীতে প্রতিষ্ঠা করেন আঙ্কারা ইউনিভার্সিটি। আধুনিক সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এতোই ঋদ্ধ করে গড়ে তোলা হয় যে, তুরস্ক সত্যিকার অর্থেই আধুনিক হয়ে ওঠার পথ খুঁজে পায়।
আতাতুর্ক সংস্কৃতিকে একটি আদর্শ জাতি গঠনে অপরিহার্য উপাদান বলে মনে করতেন। তাঁর ভাষায় -“Culture is the foundation of the Turkish Republic.” মোট কথা তিনি বিশ্বাস করতেন, সংস্কৃতি সংস্কারের বাহন। মানুষের পশুবৃত্তিকে ধ্বংস করে নান্দনিক সৌকর্যে ঋদ্ধ করতে সংস্কৃতির কোন বিকল্প নেই। তুরস্কের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে জাতিকে গৌরবময় ও উদ্বুদ্ধ করার জন্য আদনার সাইগানকে দিয়ে ওজসয় (Ozsoy) লেখান এবং সেমিহা বারকোসিকে দিয়ে তুরস্কের ইতিহাসের প্রথম অপেরা আঙ্কারা হাউজে প্রদর্শন করেন। ক্লাসিকাল ওয়েস্টার্ন মিউজিক, অপেরা, থিয়েটার, নাট্যশালা গড়ে তোলেন তুরস্কের আনাচে-কানাচেতে। দেশীয় নৃত্যের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখেন। কামাল আতাতুর্কের মধ্যে কোন দ্বৈততা বা লুকোচুরি কিংবা প্রতারণা ছিল না। তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন, আর যা বলতেন তাই করতেন। এ বিশ্বাস প্রতিষ্ঠার জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করতেন। তিনি কোরআনকে তুর্কী ভাষায় অনুবাদ করে ১৯৩২ সালে জনসমক্ষে পাঠ করেন।
কামাল আতাতুর্ক ছিলেন কুসংস্কারের উর্ধ্বে মানবিক মূল্যবোধ ও বাস্তবতার নিরিখে প্রজ্জ্বলিত একজন বিশ্ব মানব। তাঁর ভাষায়, দেশ ও বিশ্ব উভয়ের শান্তিই প্রকৃত শান্তি। ১৯৩৮ সালে Yalova ভ্রমণকালে আতাতুর্ক অসুস্থ হয়ে পড়েন। লিভার সিরোসিস ধরা পড়ে। ইস্তাম্বুলে নেয়া হয় তাঁকে। ১৯৩৮ সালের ১০ নভেম্বর মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আঙ্কারার এথনোগ্রাফি মিউজিয়ামে সমাহিত করা হয় তাঁকে। তাঁর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি রিপাবলিকান পার্টির অনুকূলে দান করে যান। আতাতুর্কের নাম ও ছবি তুরস্কের সর্বত্র স্থাপিত। তুরস্কের সকল ব্যাংক নোটে ( মুদ্রা) জাতির পিতা হিসেবে কামাল আতাতুর্কের ছবি রয়েছে। স্কুল কলেজ অফিস আদালতে তাঁর ছবিই প্রদর্শিত। অধিকাংশ
ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন শহরে বিশালাকৃতির আতাতুর্ক স্টাচুগুলো নেতার স্মৃতিকে প্রোজ্জ্বল করে তুলে। ১৯৮১ সালে তুরস্ক পার্লামেন্ট কামাল আতাতুর্কের স্মৃতি বা অনুরূপ কোন কিছুকে অপমান বা অবহেলা প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৮১ সাল ছিল আতাতুর্কের জন্মশতবর্ষ। তুরস্ক মহাসমারোহে পালিত হয়। জাতিসংঘ ও ইউনেস্কো আতাতুর্ক বর্ষ ঘোষণা করে তাঁর জন্মশত বার্ষিকীর উপর রেজুলেশন গ্রহণ করে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আতাতুর্ক মেমোরিয়াল, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও অনুরূপ মেমোরিয়াল রয়েছে। ইসরাইলে আতাতুর্ক ফরেস্ট, ইতালির রোমে আতাতুর্ক স্কোয়ার। ভারতের নয়া দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদ ও বাংলাদেশের ঢাকায় কামাল আতাতুর্ক এভিনিউ রয়েছে। লন্ডনের বিখ্যাত মাদার তুসো মিউজিয়ামে কামাল আতাতুর্কের স্টাচু রয়েছে।
ইস্তাম্বুল আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দর শুধু নয়, গোল্ডেন হর্ণের আতাতুর্ক সেতু, আতাতুর্ক ড্যাম, আতাতুর্ক স্টেডিয়াম এবং তাঁর জৌলসময় সমাধি অনিতকবির (Anitkabir) কামাল আতাতুর্ককে প্রত্যহ স্মরণের মনিকোঠা হতে প্রকাশে নিয়ে আসে।
কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে গতকাল যাচ্ছিলাম বসুন্ধরার দিকে। হঠাৎ করেই মনে উদিত হলো তার রাজনৈতিক দর্শনের কথা। ১৯৮১ সালে তুরস্কের জাতির পিতা আতাতুর্কের জন্মশতবর্ষ উদযাপিত হয়েছিল। আর আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ২০০২১ সালে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব শতবর্ষ এই সময় আবির্ভূত হওয়ায় এনিয়ে উচ্ছ্বাস উদ্দীপনায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছিল। করোনার কারণে বিশ্বনেতৃবৃন্দের সমাগম না ঘটলেও বিখ্যাত সব রাষ্ট্রনায়কদের স্বাগত মূলক বানী আমাদের সুমহান মর্যাদাকে আরও প্রোজ্জ্বল করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঠেকাতে না পারলেও মৌলবাদীরা দেশের বিভিন্ন স্থানে যে তান্ডব ও সন্ত্রাস চালিয়েছে তা বিশ্ববাসীর কাছে আমাদের দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রাণ চলেছে অনেকের। ওদের হাত থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরা এমনকি বহনকারী যানবাহনও।
নিত্য এখন টক অব দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের হেফাজত।
তুরস্কের মতো বাংলাদেশও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের চার মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র আমাদের রাষ্ট্রের মূলনীতি। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী, মানবাধিকার বিরোধী কর্মকান্ড, প্রাগৈতিহাসিক আইন ইত্যাদি সম্পূর্ণ দূরীভূত করে বাংলাদেশকেও আধুনিক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত করতে হবে। এক্ষেত্রে কামাল আতাতুর্কের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেও কঠোর থেকে কঠোর হতে হবে। সংস্কৃতির মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ফিরিয়ে আনতে হবে সামাজিক মূল্যবোধ – যা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে ধুলিৎসাত হয়ে গেছে।

লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও ইতিহাস বিশ্লেষক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কামাল আতাতুর্কের চোখে মৌলবাদীরা অন্ধকারের জীব,দমন করেন যেভাবে।

আপডেট সময় : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১