সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি, বুধবার থেকে কার্যকর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। এসময়, পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক-শ্রমিকদের এ বিষয়ে কঠোর হবার নির্দেশনা দেন।

এর আগে, সোমবার (২৯ মার্চ) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। যেখানে, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির ভাড়া বাড়ানোর দাবি জানান।
বর্তমান ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এরপরই মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকরের কথা জানান।
উল্লেখ্য, সরকারের নির্দেশনায় গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে, গত বছরে করোনা সংক্রমণ শুরু হলে ওই বছরের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি, বুধবার থেকে কার্যকর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১