সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

এক অসহায় হিন্দু পরিবারের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে সহযোগিতা করলেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন। চুয়াডাঙ্গা জেলার সাধারন মানুষের মুখে মুখে এখন পুলিশ সুপার, চুয়াডাঙ্গার জনকল্যানমূলক কার্যক্রমের সংবাদ ধ্বনিত হচ্ছে। অসহায়, দরিদ্র, প্রতিবন্ধীসহ সর্বস্তরের সাধারন জনগণ প্রতিদিনই পুলিশ সুপারের কার্যালয়ে তাদের নিজের কিছু কথা একান্তে বলার জন্য ছুটে আসেন।

চুয়াডাঙ্গা সদর থানাধীন বেলগাছি দাসপাড়াস্থ অসহায় দিনমজুর শ্রী বরুন কুমার দাস পুলিশ সুপার এঁর অফিস কক্ষে এসে জানান যে, গত ১৫.৩.২০২১ খ্রিঃ তারিখে তার মা মারা গেছে, মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সামান্য আয়ে তার সংসার চালানো কঠিন, একার পক্ষে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের ব্যায় বহন করা কষ্টসাধ্য। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তার কথা মনযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে দিনমজুর বরুন এর মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের সহযোগীতার জন্য চাল, ডাল, তেল ও মাছ ক্রয় করে তার হাতে তুলে দেন।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে অসহায় মানুষের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক অসহায় হিন্দু পরিবারের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে সহযোগিতা করলেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১