সিলেটের জকিগঞ্জে ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থীর গলাকাটা ও রক্তাক্ত উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ১১০ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কাজলাসার ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবাদুর রহমান (৫০) এর গলাকাটা ও রক্তাক্ত উদ্ধার করেছে স্থানীয়রা।
২১ মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ গোঠারগ্রামস্থ তার বাড়ির রাস্তার সামনে কালাটা ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় একজন জানান, এবাদুর রহমানের অবস্থা আশষ্কাজনক উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওসমানীতে প্রেরণ করে। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম খাঁন, ওসি (তদন্ত) সুশংকর পাল সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদঘানেটর তদন্ত শুরু করেছেন বলে জানা যায়। আহত মেম্বার পদপ্রার্থী এবাদুর রহমান গত দুটি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় হয়ে ছিলেন।


























