সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডিমলায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলাম রাব্বানী , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭-মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে উপজেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। দিবসটি উপলক্ষে আগের দিনেই গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বে-সরকারী ভবন-স্থাপনা সমূহে আলোকসজ্জা স্বজ্জিতকরণ, ১৭ তারিখ সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে সকাল ৯ টায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ৯ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপস্থিত শ্রমজীবী গরীব ও অসহায় দুঃস্থ মানুষদের সাথে কেক কাটা এবং মিষ্টি মুখকরণ শেষে দেশ ও জাতির জন্য দোয়া মুনাজাত করা হয়।

এর পর সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) ও নীলফামারী জেলা ইউনিট কমান্ড এর সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরনকার মিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলশান আরা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা.সারোয়ার আলম, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ যোহর সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জায় মোনাজাত এবং বিশেষ প্রার্থনা, বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা করে।

পরে আওয়ামী লীগ কার্যালয়ে নীলফামারী-১ এর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১