সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

চরফ্যাসনে গাছের ডালে ঝুলছিল যুবকের লাশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে গাছের ওপরের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৫টায় দুলারহাট থানার নীলকমল ২ নম্বর ওয়ার্ডে যুবকের নিজ বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দুলারহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টার দিকে গাছের ওপরের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে।

নিহত যুবক বিল্লাল (২০) ওই এলাকার আঃ মালেকের ছেলে।

জনা যায়, নিহত যুবক ঢাকায় শ্রমিকের কাজ করত। গত ৩দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসে। গতকাল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পরে। ভোর রাতে তার পরিবার দেখে সে ঘরে নেই। পরবর্তীতে অনেক খোঁজা-খুজির পর বাগানের ভিতর একটি রেইন্ট্রি গাছের ওপরের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের পিতা আব্দুল মালেক সাংবাদিকদের জানান, তার ছেলে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। আত্মহত্যার কারণ হিসেবে তার ছেলের অসুস্থতাকেই মনে করছেন।

চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন বলেন, পুলিশ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে যুবকের লাশটি উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হই।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরফ্যাসনে গাছের ডালে ঝুলছিল যুবকের লাশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১