সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কাভার্ড ভ্যানচাপায় এসআইয়ের মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শিল্পাঞ্চল আশুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোনায়েম হোসেন নামের শিল্প পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ মার্চ) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মো. মোনায়েম হোসেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, শিল্প পুলিশের ওই উপ-পরিদর্শক সকালে দায়িত্বপালনকালে রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পেছনে থাকা দ্রুতগতির অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ওই বাসটিও পালিয়ে যায়।

তিনি আরো বলেন, নিহত মোনায়েম হোসেন সরকার মার্কেট এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এছাড়া ঘাতক কভার্ড ভ্যান ও বাসটি শনাক্ত করে চালকদের আটকের চেষ্টা চালানো হচ্ছে এবং এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাভার্ড ভ্যানচাপায় এসআইয়ের মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১