সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

স্বামীর ঘর লুট করে কিশোরের সঙ্গে পালালেন ২ সন্তানের জননী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পাবনার সাঁথিয়ায় প্রেমের টানে দুই সন্তানের জননী আঞ্জুয়ারা খাতুন তার কিশোর প্রেমিক রুবেলকে (১৭) নিয়ে পালিয়েছেন। ঘর থেকে এক লাখ টাকা ও গচ্ছিত স্বর্ণালঙ্কার নিয়ে তিনি চলে গেছে বলে অভিযোগ স্বামীর। উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের খালইভরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের খালইভরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূরুল হক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে ১০ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে ছেলে নাইম (৯) ও মেয়ে মরিয়ম (৫) নামের দুটি সন্তান আছে। বছর দুয়েক ধরে আঞ্জুয়ারা খাতুনের সঙ্গে প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে কিশোর প্রেমিক রুবেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর স্বামী-স্ত্রীর প্রায়ই বাগবিতণ্ডা হতো। গত মঙ্গলবার সন্ধ্যায় আঞ্জুয়ারা তার কিশোর প্রেমিক রুবেলকে নিয়ে স্বামীর সংসার থেকে পালিয়ে যায়।

নূরুল হক সাংবাদিকদের জানান, তার স্ত্রী বাড়িতে রাখা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে নূরুল হক বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর ঘর লুট করে কিশোরের সঙ্গে পালালেন ২ সন্তানের জননী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১