সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সর্ববৃহৎ লোগোর মানবপ্রদর্শনী আয়োজন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী নানা কর্মসূচির আয়োজন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। স্থানীয় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চারুকলা’র সহযোগিতায় এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সর্ববৃহৎ লোগোর মানবপ্রদর্শনী।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শনিবার (৬ মার্চ) দুপুরে তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জানান, ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

এছাড়া উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে- ৭ মার্চ বিকাল ৩টা ২০ মিনিটে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, ১৭ মার্চ বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা, ২৫ মার্চ ওয়াপদা কলোনী টর্চার সেলে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোর মানবপ্রদর্শনী। ৩০ মার্চ বিকালে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, লোগো প্রদর্শনীটি হবে দেশের সর্ববৃহৎ মানবপ্রদর্শনী। কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ২৮ মার্চ। ওইদিন পবিত্র শবেবরাত থাকায় আগেরদিন ২৭ মার্চ জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা।

মেয়র এসময় বলেন- ‘আমাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু সত্য কথা লিখুন। সঠিক সমালোচনা নগর উন্নয়ন ত্বরান্বিত হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচীতে উল্লেখিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্গকন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল ইসলাম লিটু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ প্রমুখ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সর্ববৃহৎ লোগোর মানবপ্রদর্শনী আয়োজন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১