সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আকাশ খান ফারুক (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ মার্চ) দুপুর ১২টায় ধুনট থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার মধ্যরাতে বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার বন্ধন ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঔইদিন সন্ধ্যায় ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
আকাশ খান উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার আমির হোসেন মাষ্টারের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতক বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কান্তনগর এলাকার এক কৃষকের মেয়ে স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে মেয়েটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতা আকাশ খানের পরিচয় হয়। বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আকাশ খান।
এ অবস্থায় শনিবার রাতে মেয়েটির মা-বাবাসহ পরিবারের লোকজন বাড়ির অদূরে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান। এ সময় মেয়েটি বাড়িতে একা ছিল। এ সুযোগে আকাশ খান মেয়েটিকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আকাশ খান বাড়িতে নিয়ে গিয়ে শয়ন কক্ষের ভেতর একাধিক বার ধর্ষণ করে। এসময় আকাশ খানকে বিয়ের চাপ দেয় মেয়েটি। তখন ভয়ভীতি দেখিয়ে মধ্যরাতে আকাশ খান নিজ বাড়ি থেকে মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রোববার সন্ধ্যায় আকাশ খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বগুড়া আদালতে স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হবে। আকাশকে গ্রেফতারের পর আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১