সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

উধাও প্রবাসীর স্ত্রী, খোঁজ দিলেই পুরস্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নাটোরের গুরুদাসপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে প্রবাসী মো. আবুল বাশারের (৩২) সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুনের (২৫) ২০১৩ সালে বিয়ে হয়। চার মাস পর স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে বাশার দেশে আসেন। বাসায় আসার কয়েকদিনের মধ্যেই আবুল বাশারের মা অসুস্থ হয়ে পড়লে মাকে নিয়ে হাসপাতালে গেলে তাদের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও তার ৭ বছরের সন্তান মো. বাধন পারভেজকে নিয়ে পালিয়ে যান স্ত্রী।

প্রবাসী আবুল বাশার জানান, তিনি তার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসতেন। তাদের কোনো চাহিদা কখনও অপূর্ণ রাখেননি। সৌদি থাকা অবস্থায় তার স্ত্রী সম্পা খাতুনকে তিনি দুই বার ওমরা হজও করিয়েছেন। তার স্ত্রীর পরিবারকে উধাও হওয়ার বিষয়টি জানানো হয়েছে। স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উধাও প্রবাসীর স্ত্রী, খোঁজ দিলেই পুরস্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১