সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুরে মসজিদের পাইলিং টাওয়ার নিচে পড়ে শ্রমিক নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিপুরে একটি মডেল মসজিদের পাইল বসানোর সময় দুর্ঘটনায় তরিকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বিকালে নাজিরপুরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া।
নিহত তরিকুল ইসলাম (৪০) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়াকু গ্রামের সরোয়ার মল্লিকের পুত্র। আহত হাফিজুর রহমান (৩০) ও মিরাজুল শেখ (৩৬) একই এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা নির্মাণশ্রমিক জাকির শেখ জানান, বিকেলে কয়েকজন শ্রমিক পাইলিং বসানোর কাজ করছিল। এ সময় হঠাৎ করেই পাইলিং কাজের জন্য বসানো টাওয়ার এর একটি টানা ছিঁড়ে টাওয়ারটি মাটিতে হেলে পড়লে টাওয়ারের ওপরে থাকা শ্রমিক তরিকুল এবং অন্য দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে সেখান থেকে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যায় তরিকুল।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তফা কায়সার সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার পরপরই তরিকুলের মৃত্যু হয়েছে। তবে অন্য দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, নাজিরপুর ফায়ার স্টেশনের কাছেই মডেল মসজিদের পাইলিংএর কাজে পাইলিং মেশিনের ধাক্কায় তার ড্রাম থেকে তার ছিড়ে যায়। রিং মেশিনের সাথে যে লোক ছিল তারা পড়ে যায় ধাক্কায়। ৩জন লোহার দন্ডে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। ফায়ার সার্ভিস তদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষণা করে। বাকি ২জনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক আরও বলেন, যারা কাজ করে তারা অত্যন্ত অভিজ্ঞ হওয়ার কারনে সেফটির বিষয়টি খেয়াল করে না। সংশ্লিষ্টদের সেফটির বিষয়টি নিশ্চিত করা উচিৎ। হেলমেড, হ্যান্ডগ্লোবস্, গামবুট এগুলো পরিধান করা থাকলে তাদের শারিরিক মনোবল ভালো থাকে। যদি কোন দুর্ঘটনা ঘটে হেলমেড থাকলে লাফ দিয়ে পড়লেও বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তাদের কাছে কিছুই ছিল না। তার অভ্যস্ত হওয়ার কারনে তার স্বাভাবিকভাবে কাজ করছিল। মাথায় বাড়ি লাগারা কারনে হয়তো মারা গেছে।

তবে এ দুর্ঘটনার বিষয়ে নির্মান ঠিকাধারী প্রতিষ্ঠান ইএফটিই-ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে মসজিদের পাইলিং টাওয়ার নিচে পড়ে শ্রমিক নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১