সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নিজেকে নিজেই কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলার তজুমদ্দিনে মানসিক বিকারগ্রস্ত এক তরুণ নিজেকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করেছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বৌবাজার এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত প্রদীপ বর্ণিক স্থানীয় বিপুল বর্ণিকের ছেলে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা বিপুল বর্ণিক জানান, তার ছেলে প্রদীপ বর্ণিক (২৮) দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। সোমবার রাতে তারা সপরিবারে স্থানীয় অনিল বাবাজীর আশ্রমে কীর্তন শুনতে যান। রাত ৮ টায় আশ্রমেই পাগলামি শুরু করে প্রদীপ। পরিস্থিতি সামলাতে প্রদীপকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তাকে ঘরে রেখে সবাই আবার কীর্তন শুনতে যান। এ সময় প্রদীপ ঘরের মধ্যে দা দিয়ে কুপিয়ে নিজের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে জখম করে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাবা মা এসে তাকে মৃত পান। নিহত প্রদীপ বর্ণিক ৫ বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী পহেলী রানী ও এক সন্তান আছে তার।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, নিহতের পরিবার জানিয়েছে মানসিক সমস্যার কারণে প্রদীপ নিজেই এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজেকে নিজেই কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১