সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দর্শনার আকন্দবাড়িয়ায় বিজিবি’র অভিযানে ইয়াবা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বিওপি’র বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে। রবিবার (২১শে ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের সময় এসব ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার নুরুল হকের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আকন্দবাড়িয়া গ্রামের রায়পাড়ার একটি লিচু বাগানের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৭৮ পিস ইযাবা ট্যাবলেট আটক করা হয়। উপরিউক্ত ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনার আকন্দবাড়িয়ায় বিজিবি’র অভিযানে ইয়াবা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১