মাদকদ্রব্য গাঁজাসহ দর্শনা থানা পুলিশের হাতে দুই আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৯৬ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ বাবুল (৩৭) এবং ছোটবলদিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মোকারম আলী (৩৪)।
শনিবার (২০শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় তাদের গ্রেফতার এবং এসব গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬ কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান।


























