সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গায় নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বাধীন আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক স্বাধীন একই গ্রামের ডালু ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ডালু ইসলামের ছেলে স্বাধীনের সাথে গত কয়েক মাস আগে বিয়ে হয় একই গ্রামের নাবালিকা এক মেয়ের। মেয়ের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করেনি উভয়পক্ষের পরিবার।

এক মাস পর স্বাধীন বিয়ের বিষয়টি অস্বীকার করে ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। প্রায় দুই মাস ওই মেয়েকে আশ্বাস দিয়েও ঘরে তোলেনি স্বাধীন।

ওই মেয়ের খালা জানান, ২০২০ সালের ৫ নভেম্বর তার বোনের মেয়েকে ফুসলিয়ে জোরপূর্বক বন্ধু রাহুলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্বাধীন। পরে তার পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে এনে থানা পুলিশে লিখিত অভিযোগ করে। বিষয়টি মিমাংসার পর তাদের বিয়ে দেয়া হয়। মেয়ের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করা হয়নি।

স্বাধীনের বাবা ডালু ইসলাম জানান, ওই মেয়ের সাথে জোরপূর্বক স্বাধীনের বিয়ে দেয়া হয়েছে। আমার ৫ ছেলে মেয়ে। আমার ৫ কাঠা পানের বরজ আছে। বিয়ের পর ওই মেয়ে বরজের জমি তার নামে লিখে দিতে বললে বিরোধ সৃষ্টি হয়।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার বাকী বিল্লাহ জানান, শুক্রবার ওই মেয়ের খালা সালমা খাতুন বাদী হয়ে জয়রামপুর মাঠপাড়ার ডালুর ছেলে স্বাধীন (২০), সুবারেক আলীর ছেলে রাহুল (২০), হাসেম আলীর ছেলে শাকিল (২০), জয়রামপুর গ্রামের মাঠ পাড়ার মৃত ফকির মালিথার ছেলে তাহাজ্জত মালিথা (৫৫) ও দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে (দামুড়হুদা সদর ইউনিয়নের সরকারি কাজি) কুতব উদ্দিনের (৫৫) নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন।

পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে স্বাধীনকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে উভয়ের পরিবার বিষয়টি নিয়ে মিমাংসায় বসার কথা রয়েছে। মিমাংসা না হলে মামলা রজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১