সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের পথে পথে ‘মারধর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ডাকা বিএনপির বরিশাল বিভাগীয় জনসভায় আসা নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। নগরীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে এই হামলা করেছে বলে অভিযোগে বলা হয়েছে। পাশাপাশি সমাবেশ চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনাও ঘটেছে। এ সময় নেতাকর্মীরা একে অপরের ওপর চেয়ার ছোড়াছুড়ি করেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সমাবেশচলাকালে বিকাল ৫টার দিকে শ্লোগান দেওয়া নিয়ে নিজেদের মধ্যে চেয়ার মারামারি শুরু করেন নেতা-কর্মীরা। মাঠের মধ্যে দুটি অংশে বিভক্ত হয়ে চলে চেয়ার ছোড়াছুড়ি। কয়েক মিনিট ধরে চলে। পরে নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পরে আবার সমাবেশ শুরু হয়।

এদিকে বরিশালের মহাসমাবেশ সফল করতে ঢাকা থেকে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালও যোগ দেন।

জানা গেছে, বরিশাল বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরিশাল জিলা স্কুল মাঠে শুরু হয়। সেখানে আসতে বরিশাল নগরীর বিভিন্ন প্রবেশ পথে ছিল পুলিশি চেকপোষ্ট ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান।

নগরীর লঞ্চঘাটে দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের মারধর করার অভিযোগ করেছেন বরিশাল মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন।

তিনি বলেন, নগরীর আগরপুর রোডে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বরিশালের প্রবেশপথে ছিল কড়াকড়ি। তিনজনের বেশি দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকি এক পর্যায়ে সদর রোডই বন্ধ করে দেয় পুলিশ। তারপরও বরিশাল জিলা স্কুল মাঠ মানুষে পরিপূর্ণ হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

সমাবেশের ১৮ ঘণ্টা আগে অনুমতি পেয়েছে বরিশাল বিএনপি। তবে তাদের দাবিকৃত স্থানে নয়। ঈদগাহ ময়দান বা সিটি করপোরেশেনের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু বুধবার রাতে তাদের শর্তসাপেক্ষে জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের পথে পথে ‘মারধর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১