সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ইশরাকের গাড়িবহর ফেরিতে উঠতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের মহাসমাবেশে যোগ দেয়ার পথে মাওয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহর। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে লঞ্চ যোগে বরিশালের উদ্দেশে রওনা দেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিডিয়া প্রধান মো: সুজন মাহমুদ সাংবাদিকদের জানান, বিএনপি’র কেন্দ্রঘোষিত বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার গাড়িবহর নিয়ে মাওয়া ফেরিঘাট পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তার গাড়ি ফেরিতে উঠতে দেয়নি। পরে বাধ্য হয়ে একটি ছোট লঞ্চ ভাড়া করে নেতাকর্মীদের নিয়ে তিনি বরিশালের উদ্দেশে রওনা দেন।

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না দেখে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেয়ার পথে আমাদেরকে বাধা দিচ্ছে। কোনো বাধা আমাদের সমাবেশে যাওয়া প্রতিরোধ করতে পারবে না। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সমাবেশের যাব এবং সমাবেশ সফল করব।

আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম)। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনের অংশ হিসেবে ৬ মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইশরাকের গাড়িবহর ফেরিতে উঠতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১