সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্যোগে মাইজদী জেলা জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আমির মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এছাড়া বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাচেনি, জেলা নায়েবে আমির মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।
বক্তারা বলেন, গত ১০ ফেব্রুয়ারি বুধবার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার মাহফিলে গিয়ে বক্তা মাওলানা মুফতি ইউনুছ ও মাওলানা হানিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আবদুল কাদের মির্জা। পরে কোনো কারণ ছাড়াই তাদের পুলিশে সোপর্দ করে ওই রাতেই ছাত্রলীগের এক নেতাকে দিয়ে আটককৃত মাওলানাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। একইসঙ্গে ওই মাদ্রাসাটিও বন্ধ করে দেন মির্জা।
বক্তারা মির্জা কাদেরকে অবিলম্বে ওলামা, ইসলাম বিদ্বেষী, অশালীন বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেন। এছাড়াও কোম্পানীগঞ্জের বন্ধ মাদরাসাটি খুলে দিয়ে জনতার কাতারে আসার আহ্বান করেন। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে আগামীতে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১