সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মোবাইল কোর্ট অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার সকালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল মহানগরীর বাজার রোড ও কাকলির মোড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বাজার রোড এলাকায় অভিযানকালে বিশ্বনাথ সাহা স্টোর্স নামক দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় মেসার্স পাক স্টোর্স, মোহনাতীর্থ ভান্ডার, মাতৃভান্ডার এবং সকাল সন্ধ্যা স্টোর্স নামক দোকানে বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, ব্যবহার- বিধি, সর্বোচ্চ বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ০৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অফিসার মোঃ শাহ শোয়াইব মিয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোবাইল কোর্ট অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১